নড়িয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শফিকুল ইসলাম মিলনের উদ্যোগে ত্রাণ বিতরণ
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করা হয়। নড়িয়া উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং জিয়া স্মৃতি সংসদ, পাঁচগাঁও, চন্ডিপুর সভাপতি শফিকুল ইসলাম মিলনের উদ্যোগে ও তাঁর নিজস্ব তহবিল থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শফিকুল ইসলাম মিলন উপস্থিত না থাকলেও তাঁর পক্ষ থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আঃ কাদের ফকির, সভাপতি, সাবেক কেদারপুর ইউনিয়ন বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শরীফ বেপারি, কেদারপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আজিজ ছৈয়াল, বিএনপি নেতা মুক্তার ছৈয়াল, কেদারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল শেখ, কেদারপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাঈম ছৈয়াল, বিএনপি নেতা সোভন খান ও মুন্নি খানসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সাম্প্রতিক দুর্যোগে কেদারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দুর্দিনে পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে শফিকুল ইসলাম মিলনের নিজস্ব তহবিল থেকে এ ত্রাণ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


No comments