Header Ads

Header ADS

নড়িয়া পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


 

শরীয়তপুরের নড়িয়া পৌরসভা ছাত্রদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ই মার্চ নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান রিপন পেদা-র বাসভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হাওলাদার, নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান রিপন পেদা। শরীয়তপুর জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোন্তাজ উদ্দিন হাওলাদার, নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি তারা মিয়া, জেলা বিএনপির সৈনিক দলের সহ-সভাপতি সেলিম শেখ, শরীয়তপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফারহানা মনি ও নড়িয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মমতাজ বেগম।
এছাড়াও শরীয়তপুর জেলা ছাত্রদলের  যুগ্ম আহ্বায়ক শাওন, অল্ড্রিন, আসলাম, ইভান, আহ্বায়ক সদস্য সাগর সহ নড়িয়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মী সহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

No comments

Powered by Blogger.